অটোরিকশা থেকে চাঁদা তোলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলায় যুবলীগের স্থানীয় দুই নেতার বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজির প্রতিবাদে গতকাল রোববার হোমনার অটোরিকশার মালিক ও চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ভোর ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত হোমনা-মেঘনা সড়ক এবং সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর সড়কের শ্রীনাইয়া এলাকা অবরোধ করে রাখা হয়। পরে হোমনা থানার পুলিশ এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
হোমনার মাথাভাংগা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. মোমেন বলেন, মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান ও মুগারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রতিদিন অটোরিকশাচালকদের কাছ থেকে লোক দিয়ে তিনটি জায়গায় চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে কেউ অস্বীকার করলে পুলিশ দিয়ে অটোরিকশা আটক করে থানায় নিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহসীন খান পুলিশের সহযোগিতায় চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।