অটোরিকশা মালিক সমিতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা মালিক এবং চালক সমিতির নেতারা নগর থেকে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন।
গতকাল রোববার সকালে আন্দরকিল্লাহ সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) সামনে এ সমাবেশে তাঁরা মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তা না হলে বুধবার সকাল থেকে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনগুলোর প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ্।