অটোরিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে কারের ধাক্কায় সজল ফকির (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। পুলিশ চালকসহ ওই প্রাইভেট কারটি আটক করেছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীর সড়ক জনপথ রোড এলাকায় উড়ালসেতুতে একটি কার পেছন দিক থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক সজল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি ওই সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। চালকসহ প্রাইভেট কারটিকে আটক করা হয়েছে।