অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেছে রণি আকতার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
রণি আকতার উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে বামনসাতা উচ্চবিদ্যালয়থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে এসএসসি পরীক্ষা শেষে রণি আকতার তার সহপাঠীদের সঙ্গে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে শিবরামপুর মোড়ে তার ওড়না অটোরিকশার পেছনের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে আকস্মিকভাবে টান লেগে সে অটোরিকশা থেকে পাকা রাস্তার ওপর পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর ইসলাম জানান, ঘটনাটি তাঁকে মুঠোফোনে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি।