অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে, গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গতকাল সোমবার নীলফামারীতে শুকতারা বেগম (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন৷ তিনি জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সম্রাট শাজাহানের স্ত্রী ছিলেন।
গতকাল বিকেলে শুকতারা কয়েকজনের সঙ্গে মিলে নীলফামারী সদরের কাজীরহাট গ্রামে ফুফুর বাসা থেকে অটোরিকশায় করে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীড় বাজারের কাছে অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়৷ এতে গলায় ফাঁস লেগে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারা যান৷
একই দিন পীরগঞ্জের বৈরচুনা থেকে একটি মিনিবাস ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার পথে বনবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হন।