অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার জাম্বুর মোড় এলাকায় গত শনিবার অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে আশরিফা খাতুন (৫) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের দিনমজুর ওয়াসিম মিয়ার মেয়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওয়াসিম ১০ দিন আগে কাজের সন্ধানে কুড়িগ্রামে যান। এই ফাঁকে ওয়াসিমের স্ত্রী শাহনাজ বেগম আশরিফাসহ অপর দুই সন্তানকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার বৈরামপুর গ্রামের বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত শনিবার সকালে তিনি সন্তানদের নিয়ে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে বদরগঞ্জ-বৈরামপুর সড়কের জাম্বুর মোড় এলাকায় সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।