অটোরিকশার ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটে গতকাল রোববার বিকেল চারটার দিকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী পথচারী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেটের কনকর্ড টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় ওই নারীকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কলিন্দ্র নাথ বলেন, নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কেউ তাঁর পরিচয় বলতে পারেনি।