অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শালবাগান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশ রাখা আছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তির পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।