অটো রিকশাচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রাম থেকে গত রোববার দুপুরে পুলিশ একটি বস্তা থেকে জহিরুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার পুলিশ সিএনজি অটোরিকশার মালিক সরুজ মিয়াকে আটক করেছে।নিহতের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্ব হাবলা গ্রামে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।