অটোবাইক উল্টে আহত এক গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইজিবাইক উল্টে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে আহত খালেদা বেগম (৪২) নামের এক গৃহবধূর গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে তিনি মারা যান।

খালেদা উপজেলার ইসবপুর ইউনিয়নের কালঠু পাড়ার ছলেমান আলীর স্ত্রী।

এদিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের খুনিয়াদীঘি এলাকায় গতকাল আলুবোঝাই টেম্পো উল্টে চালক একরামুল হক (৩৫) ও সহকারী বেলাল হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।