অটোবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার বিকেলে অটোবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে হামিদা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফুলদহের পাড়া গ্রামের মৃত খন্দকার আবদুল গনির স্ত্রী হামিদা বেগম গতকাল উপজেলা পরিষদ থেকে স্বামীর অবসর ভাতা তুলতে আসেন। ভাতা তুলে সরিষাবাড়ী থেকে অটোবাইকে করে বাড়ি ফেরার পথে তারাকান্দি-ভূঞাপুর সড়কের কান্দারপাড়া মোড় এলাকায় অটোবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি মারা যান।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অটোবাইকের চালক আবদুল মালেককে আটক করা হয়েছে।