অটোমিলের বেল্টের আঘাতে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরের কামার পুকুরে আজ মঙ্গলবার একটি অটোরাইস মিলের বেল্ট ছিঁড়ে আঘাতে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর স্বামীর নাম গোলজার হোসেন।
স্থানীয় লোকজন বলেন, মনোয়ারা বেগমের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের বড়াইবাড়িতে। তিনি সেখানকার আফজাল অটো রাইস মিল নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক। প্রতিদিনের মতো আজ সেখানে কাজ করতে যান তিনি। কাজের সময় মিলের বেল্ট ছিঁড়ে গেলে তাঁর শরীরে আঘাত লাগে। এতে তিনি আহত হন। পরে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতেই তিনি মারা যান।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।