অটোমেশনের আওতায় কর্মচারী কল্যাণ বোর্ডের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কাজ অটোমেশনের আওতায় আসছে। এ জন্য সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তথ্যভান্ডার তৈরির জন্য এক মাসের মধ্যে ধারণাপত্র তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
১০ মার্চ নতুন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সই করা এক পরিদর্শন প্রতিবেদনে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি ওই বোর্ড পরিদর্শন করেন।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সহজে সেবা পেতে পারেন, সে জন্যও বোর্ডকে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।