অটোর চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গত শনিবার রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী মারা গেছেন। তাঁর নাম রুমা পারভীন। তাঁর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর গ্রামে।রুমার সহপাঠী সুরুজ আলী দেওয়ান জানান, তাঁরা চার বন্ধু-বান্ধবী প্রাইভেট পড়ে একটি অটোরিকশায় করে ফিরছিলেন। শহরের সাহেববাজার জিরো পয়েন্টের কাছে এসে হঠাৎ রিকশাটি থেমে যায়। চালক নেমে দেখতে পান চাকার সঙ্গে ওড়না জড়ানো। তৎক্ষণাৎ সবার দৃষ্টি পড়ে রুমার ওপর। ততক্ষণে রুমা কুঁকড়ে গিয়ে একপাশে কাত হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর একটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে রুমার পরিবারের লোকেরা এসে লাশ নিয়ে যায়।রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।