অটোর ধাক্কায় শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুরে গতকাল রোববার রাতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আক্তারুজ্জামান (৫০) নামের একজন মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের ফতেহপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
ওই শিক্ষকের জামাতা আবু হানিফ জানান, তাঁর শ্বশুর সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক স্বজনকে দেখে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার জন্য কল্যাণপুর বাসস্ট্যান্ডে যান। রাত সোয়া আটটার দিকে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই শিক্ষককে রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিত্সাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।