অটোরিকশা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য আলমগীর হোসেন (২০) ও সাইদুল ইসলাম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করে নেওয়া একটি অটোরিকশা। গত মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অটোরিকশাচালক শাহাবুদ্দিন মামলা করেছেন। l