অটোরিকশা উল্টে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে এর চালক মোবারক হোসেন (২৫) নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার নবকলস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোবারকের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট এলাকায়। ওই দুর্ঘটনায় রিক্তা আক্তার (১০) নামের একজন যাত্রী আহত হয়েছেন। সে পিংড়া গ্রামের আলী হোসেনের মেয়ে। অটোরিকশার যাত্রী বিলকিস বেগম বলেন, রোববার সন্ধ্যায় পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি পিংড়া থেকে উপজেলা সদরে যাচ্ছিল। সন্ধ্যা সাতটায় অটোরিকশাটি নবকলস এলাকায় পৌঁছালে গাড়ি উল্টে পাশের খালে পড়ে গেলে চালক মোবারক হোসেন ও রিক্তা আক্তার আহত হয়। তাঁদের দুজনকে এলাকার লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় মোবারককে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।