অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শ্রীমাই সেতু এলাকায় গতকাল শুক্রবার সকাল সাতটায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে তৈয়র আলী (৪৫) ও একই গ্রামের জলিল বক্সের ছেলে মুন্সি মিয়া (৪০)। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে চন্দনাইশ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পটিয়ার দিকে আসছিল। এ সময় অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।