অটোরিকশা ও মিশুক মালিক-শ্রমিক ইউনিয়নের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার চার স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট তিন চাকার বাহন মিশুক উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন এর মালিক-শ্রমিক নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন। বিজ্ঞপ্তি।মানববন্ধনে বক্তারা মিশুক উচ্ছেদ বন্ধ করা, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন। সাত দিনের মধ্যে সরকার এসব দাবি সম্পর্কে কোনো সিদ্ধান্ত না দিলে গণ-অনশনসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।