অটোরিকশা ও লেগুনা ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও-ঘিলাছড়া সড়কে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা ধর্মঘট শুরু করেছে। গত সোমবার হরতাল চলাকালে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিকেটিংকালে অটোরিকশা ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হচ্ছে।শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, জেলা অটোরিকশা চালক-শ্রমিক ইউনিয়নের আওতাধীন দক্ষিণ কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ শাখা শ্রমিক ইউনিয়ন গত সোমবার সন্ধ্যায় মাইজগাঁও বাজারে ওই ঘটনার প্রতিবাদে এক সভার আয়োজন করে। সভায় শ্রমিক নির্যাতন ও অটোরিকশা ভাঙচুরের প্রতিবাদে গতকাল সকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। গতকাল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।