অটোরিকশা খাদে পড়ে চালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে কালীবাড়ি সেতুর সামনে একটি রিকশাকে যেতে দিতে গিয়ে একটি অটোরিকশা (নারায়ণগঞ্জ থ-১১-৫০৩৫) রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক মিজানুর রহমান (৩২) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী ঠাকুর দাস (৩৫)।