অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গৌরীপুর এলাকার বন বিভাগের সেগুনবাগান থেকে গতকাল মঙ্গলবার সকালে আজাহার আলী (৫০) নামে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আজাহার আলী অটোরিকশায় যাত্রী নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ঠাকুরগাঁওয়ে রওনা দেন। রাত ১০টায় মুঠোফোনে পরিবারের লোকজনের সঙ্গে তাঁর কথা হয়। পরের দিন সকাল ছয়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরীপুর এলাকার বন বিভাগের সেগুনবাগানে আজাহারের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজাহারের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করার সময় দুর্বৃত্তরা তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে।