প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের চালক ময়নাল হোসেনকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল শুক্রবার বুড়িচং থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চান্দলা বাজার থেকে এক তরুণ বুড়িচং উপজেলার রাজাপুর বাজারে যাওয়ার কথা বলে ময়নাল হোসেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। চালক রাজাপুর রওনা হলে চান্দলা টানা ব্রিজের কাছে এলে ওই তরুণের দুই সহযোগী অটোরিকশায় ওঠে। রাজাপুরের ছয়গ্রাম এলাকায় পৌঁছানোর পর কাজের অজুহাত দেখিয়ে দুজন অটোরিকশা থেকে নেমে পড়ে। দীর্ঘক্ষণ ফিরে না এলে গাড়িতে বসে থাকা যাত্রী চালককে বিস্কুট খেতে দিলে তিনি কয়েকটি বিস্কুট খাওয়ার পর অসুস্থ বোধ করেন। তারপর জ্ঞান হারিয়ে ফেললে দুষ্কৃতকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি