অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মাদ্রাসার এক ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাগড়া হঠাৎপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছেন শেরপুর উপজেলার বাগড়া কলোনি গ্রামের বাসিন্দা ভ্যানচালক সুমন সরকার (২৮), কাঠমিস্ত্রি মো. রুবেল (২৫), বাগড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র বুলবুল আহম্মেদ (১৮) ও হাঁপুনিয়া গ্রামের মো. জুয়েল (২৭)।এসআই বুলবুল ইসলাম জানান, আটক করার পর ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা এ ঘটনার সঙ্গে জুয়েলও জড়িত বলে পুলিশকে জানান। পরে জুয়েলকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।