অটোরিকশা ছিনতাইকালে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ গত শুক্রবার রাতে একটি অটোরিকশা ছিনতাইকালে ধাওয়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাইপাস এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি মাইক্রোবাস আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অটোরিকশাটি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হান্নান (২৪), মো. মহিউদ্দীন (২৫) ও মো. শাহীন খন্দকার (২৫)। তাঁদের বাড়ি টঙ্গীর তুরাগ এলাকার ২ নম্বর সড়কের বি ব্লকে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।