অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গত বুধবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কমল (২০), রাশেদুল ইসলাম (২৩), মো. রাসেল (২২) ও নুরুল আবছার (২৩)। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাতটায় উখিয়া বাজার থেকে রামুর জোয়ারিয়ানালা যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেয় ওই চার ব্যক্তি। অটোরিকশাটি রামুর চা-বাগান এলাকায় পৌঁছালে তারা চালক নুরুল আলমকে ছুরিকাঘাত করে পাশের পাহাড়ে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
অটোরিকশার চালক নুরুল আলম বলেন, জনতা খুটাখালী স্টেশনে অটোরিকশাসহ ওই চার ব্যক্তিকে আটক করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তার চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।