অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় পুলিশ ও জনতার হাতে চার ছিনতাইকারী ধরা পড়েছেন। তাঁরা হলেন: কটিয়াদী উপজেলার ডাঙ্গেরগাঁ শাহপাড়া এলাকার দুলাল মিয়া (২৮), ভৈরব উপজেলার শিবপুর গ্রামের বাবুল মিয়া (৪০), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহ আলম (৪৫), পানাউল্লারচর গ্রামের কবির মিয়া (৪৫)। গতকাল বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলার জামালপুর সেতুর কাছে এই ঘটনা ঘটে। অটোরিকশাচালক মারুফ মিয়া জানান, ভোর পাঁচটার দিকে পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলার জামালপুর গ্রামে আসবে বলে গ্রেপ্তারকৃতরা ভাড়ায় ওঠেন। জামালপুর সেতুর কাছে আসামাত্র তাঁকে অটোরিকশা থেকে ফেলে দিয়ে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চার ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়লেও শাহ আলম নামে তাঁদের সহযোগী অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।