অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে সীতাকুণ্ডে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মিরসরাই যাচ্ছিল। অটোরিকশাটি পন্থিছিলা এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. সালাউদ্দিন (৩৪) ও যাত্রী সোহেল আহমেদের (২৮) মৃত্যু হয়।