অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কমলনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই নারীর নাম ফাতেমা বেগম (৪৫)। তিনি উপজেলার পাটারীরহাট এলাকার আবু তাহেরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাতব্বরহাট বাবার বাড়ি থেকে অটোরিকশায় করে ফাতেমা পাটারীরহাট এলাকায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পাটারীরহাট এলাকায় অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, অসাবধানতাবশত ওই নারী অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।