অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছে অটোরিকশা ও থ্রি-হুইলার চালক-মালিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে জেলা সদরসহ পাঁচটি উপজেলায় তিন চাকার যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ঐক্য পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী জানান, ধর্মঘটের কারণে প্রায় সাড়ে ১০ হাজার যানবাহন চলাচল বন্ধ ছিল। মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।