অটোরিকশা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় সমিতিকে সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ওরাঁও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ চন্দ্র ওরাঁও, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প্য, রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি প্রাণেশ চন্দ্র মাহাতো প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল অ্যাফেয়ার্স ডিভিশনের অর্থায়নে ৪ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের এ অটোরিকশাটি সমিতির উন্নয়নে প্রদান করা হয়।