অটোরিকশা মালিক ও শ্রমিকদের সঙ্গে মন্ত্রীর বৈঠক নিষ্ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবি নিয়ে অটোরিকশা মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠক করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার বিকেলে রেল ভবনে এ বৈঠক হয়। কিন্তু এতে শ্রমিকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্র জানায়।বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অটোরিকশা মালিক ও শ্রমিকদের ছয়টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, যোগাযোগমন্ত্রী শ্রমিকদের ১০ দফা দাবির বিষয়ে একমত পোষণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। কিন্তু শ্রমিক প্রতিনিধিরা এসব মেনে নেওয়ার আগে চার দিনের ধর্মঘট চলাকালে দ্রুত বিচার আইনে দুটি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া ২৭ শ্রমিকের মুক্তির দাবি করেন। কিন্তু বৈঠকে সিটি করপোরেশন ও পুলিশের কোনো প্রতিনিধি না থাকায় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।