প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার অটোরিকশার চাপায় ফারাবি আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার শ্রীপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী৷ গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভান্ডারিয়া-শ্রীপুর সড়কে বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। lমঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি