প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয়নগরে গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণে শামসুল হক (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।
সূত্র জানায়, শামসুল হক মগবাজারের নয়াটোলা এলাকায় থাকেন। দুপুরে তিনি বনানী থেকে যাত্রী নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় যান। অটোরিকশা থেকে যাত্রী নামানোর পর হঠাৎ একটি ককটেল তাঁর গায়ে লেগে বিস্ফোরিত হয়। এতে তাঁর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।