অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার শান্তিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত দুটি অটোরিকশা ও একটি পাজেরো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিহত হন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।ওই রিকশার চার যাত্রীও আহত হন। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিহত চালকের নাম আবু সৈয়দ। তাঁর বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নে।