অটোরিকশাচালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুরের শালবাগান থেকে গতকাল বুধবার রনি (১৫) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে পুলিশের ধারণা।
রনির বাড়ি রংপুরের সদর উপজেলার সদ্দপুষ্করিণী ইউনিয়নের ভেলু গ্রামে। পুলিশ জানায়, শাল্টিগোপাল ইউনিয়নের শালবাগানে শ্রমিকেরা কাজ করতে গিয়ে গতকাল দুপুর ১২টার দিকে গাছের সঙ্গে একটি মৃতদেহ ঝুলে থাকতে দেখে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে রনির বাবা রহমান ছেলের লাশ শনাক্ত করেন।