অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসিনা বেগম উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কোন্দ্রা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

হাসিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে আলীগঞ্জ থেকে অটোরিকশায় হাজীগঞ্জ বাজারে আসার পথে বাজার সেতুর পূর্ব পাশে অটোরিকশার পেছনের চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে যায়। একপর্যায়ে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্কতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।