অটোরিকশার চাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশার চাকায় ওড়না আটকে গুরুতর আহত হয়েছেন নাসরিন আক্তার নামের এক শিক্ষিকা। চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নাসরিনের বাসা শহরের ব্যাংক কলোনি এলাকায়, স্বামীর নাম মোহাম্মদ হাফিজ।

চাঁদপুর প্রতিনিধি