অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেণু বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেণু বেগমের বাড়ি উপজেলার পূর্ব ষাটনল গ্রামে। তাঁর স্বামীর নাম আবুল কাশেম।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় ওই গৃহবধূ তাঁর অসুস্থ মেয়েকে নিয়ে উপজেলার কালিপুর বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে যান। চিকিৎসা শেষে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত আটটার দিকে ওই অটোরিকশা লালপুর এলাকায় পৌঁছালে আচমকা তাঁর গলায় ঝোলানো ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে আলমগীর হোসেন মজুমদার দুর্ঘটনায় ওই গৃহবধূর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।