অটোরিকশার চাকায় পাগড়ি পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় অটোরিকশার চাকায় পাগড়ি পেঁচিয়ে গোলাম মোস্তফা (৬৫) নামের তাবলিগ জামাতের এক আমিরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাম মোস্তফা এলাকায় ফলের ব্যবসা করতেন এবং তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করতেন। কিছুদিন অগে একটি জামাত নিয়ে তিনি গাজীপুরের টঙ্গী যান। গত মঙ্গলবার সেখান থেকে তিনি কিশোরগঞ্জে আসেন।