অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশার চাপায় ডলি বেগম (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। সে দক্ষিণ সুরমা লতিফা-শফিক মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। কলেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে কলেজের সামনের রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ডলিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে ডলি মারা যায়।