অটোরিকশার চালক খুন দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের কাছে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবেশী পাঁচ ডাকাতের হাতে ইকতার হোসেন (২০) নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন। ইকতার হোসেনের বাড়ি দাউদকান্দি উপজেলার কামাইরকান্দি গ্রামে। দাউদকান্দি থানার পুলিশ জানায়, ইকতার হোসেন বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে দাউদকান্দির ইলিয়টগঞ্জ যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের কাছে পৌঁছালে যাত্রীবেশী ডাকাতেরা ইকতার হোসেনকে ছুরিকাঘাতে খুন করে মহাসড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম ও ইমরান হোসেন।