অটোরিকশার চালককে মারধর সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামি ধরার কাজে বিনা ভাড়ায় অটোরিকশা ডেকে নিয়ে চালককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে বগুড়ার কাহালু থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশের ওই কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল বুধবার তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
শ্রমিকেরা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে একটি অটোরিকশা নিয়ে আসামি ধরতে গিয়ে অটোরিকশা বিকল হয়। এতে চালক ছানাউল ইসলামকে মারধর করেন জাকির হোসেন।