অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিনয় চন্দ্র মোহন্ত (৫২) গত বৃহস্পতিবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন। এ সময় সঙ্গে থাকা তাঁর স্ত্রীও আহত হন।
বিনয় চন্দ্র গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্ত্রী লতা রানীকে নিয়ে সন্ধ্যাকালীন হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চকভোলা খাঁ মহল্লার কাছে অটোরিকশাটি তাঁদের ধাক্কা দেয়। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। নিহত বিনয় চন্দ্র পৌর এলাকার বানাইল মহল্লার বাসিন্দা ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব বলেন, অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পলাতক।