অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রামে অটোরিকশার ধাক্কায় সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বাউরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুমন হোসেন। সে উপজেলার হোসনাবাদ গ্রামের সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে সুমন তার মায়ের সঙ্গে নেমে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সুমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।