অটোরিকশার ধাক্কায় নারীর প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর টিবি গেটের সামনে আজ মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী প্রাণ হারিয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা পৌনে একটার দিকে মহাখালীর টিবি গেটের সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশা অজ্ঞাত পরিচয় ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুই পথচারীকে রক্তাক্ত অবস্থায় বেলা দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে প্রিন্টের সুতির শাড়ি ছিল। ওই নারীর হাতে একটি কাপড়ের পোঁটলা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তাঁর বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে।