অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়েছেন। রাজশাহী নগরের সোনাদীঘির মোড়ে গত শনিবার এই দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম ইমতিয়াজ (২২)। তিনি ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রাজশাহী ক্যাম্পাসের ছাত্র। তাঁর বাড়ি পবা উপজেলার কাটাখালী এলাকায়। তাঁর বাবার নাম জিল্লুর রহমান।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটায় নগরের সোনাদীঘির মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইমতিয়াজ মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তিনি মারা যান। ময়নাতদন্তের পর রাতেই তাঁর লাশ নিয়ে গেছে পরিবারের লোকজন।