অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সরকারি পুরাতন কলেজ সড়কে গতকাল রোববার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রকিব হোসেন (১০) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। নিহত রকিব স্থানীয় অনন্তপুর আলিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে রকিব হোসেন পশ্চিম মাইজদী গ্রামের বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে পুরাতন কলেজ সড়কে ছয়ানীমুখী একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কা সঙ্গে লাগে। এতে রকিবের মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় ক্ষুব্ধ লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।