অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকায় গত শনিবার মোটরসাইকেলের ধাক্কায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শওকত-উজ-জামান (৪৮) নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার সকালে নূরে আলম নামের এক ব্যক্তিকে নিয়ে শওকত-উজ-জামান মোটরসাইকেলে করে লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে আদিতমারীর সাপ্টিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা আহত হন। তাঁদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন দুপুরে শওকত-উজ-জামানের মৃত্যু হয়।