অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরে গতকাল শনিবার দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক মো. আবছার ও নুরুল আলম এবং যাত্রী প্রণব চাকমা, অনন্তশোভা চাকমা, বিমলিনী চাকমা ও জামাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে পুরাতন বাসস্টেশন এলাকায় বনরূপা থেকে রিজার্ভ বাজারগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন।